• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিনোদন প্রেমিদের ঢল শিশু ধর্ষণ : গণপিটুনির ৬ দিন পর যুবকের মৃত্যু দেশে পৌঁছেছে ইরাকে মিসাইলের আঘাতে নিহত শ্রাবনের মরদেহ ফেসবুক পেইজ খুলে ‘সাংবাদিক;’মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে পেশাদার সাংবাদিকতার  ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে গেছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে বাস ও লেগুনার খোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু নারী সাফ চ্যাম্পিয়নশিপ; মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তবে চুক্তিটি এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের বেশি সময় ধরে চলা ধারাবাহিক আলোচনার পর দুই দেশ যুদ্ধবিরতি সম্প্রসারণে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। যদিও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নতুন প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি অনুযায়ী সমঝোতার কয়েকটি বিষয় এখনো নিষ্পত্তি হয়নি। এদিকে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সম্ভাব্য ১৪ দফার একটি সমঝোতা স্মারকের খসড়া প্রকাশ করে। এতে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ চলাচল স্বাভাবিক করার মতো প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। তবে হোয়াইট হাউস ওই খসড়াকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছে।

সম্প্রতি ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে, তবে এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। ফলে যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে তিনি চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলের নজর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category