• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে হাসপাতালের প্রশাসনিক পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান, রাতেই ঘটনাটি ঘটেছে বলে তারা জেনেছেন। তিনি হাসপাতালে যাচ্ছেন এবং পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান।

ঘটনাটি ঘিরে হাসপাতাল এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category