• বুধবার, ২০ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোর-মোহনপুর সংযোগ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা গোপন চুক্তিতে রুশ সেনাদের ড্রোন প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে চীন পল্লবীতে শিশু রামিসা হত্যা: পালাতে স্বামীকে সহায়তা করেন স্ত্রী, জানাল পুলিশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা; অধিনায়ক রোনালদো সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার আকার বাড়ছে: নরসিংদী থেকে আলোচনায় ড. মঈন খান ও ইঞ্জিনিয়ার আশরাফ নাটোরে পৃথক ঘটনায় দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু আ.লীগ সরকারে আমলে আইটি সেক্টরে হাজার কোটি টাকা লুট হয়েছে -ড.মঈন খাঁন

নাটোরে পৃথক ঘটনায় দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোর প্রতিনিধি

নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় পৃথক ঘটনায় ২ কিশোরসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত অপরজন হিন্দু ধর্মাবলম্বী নারী। এদের মধ্যে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপর দুই কিশোর পানিতে ডুবে মারা যায়।

মঙ্গলবার (১৯ মে) গলায় ফাঁস ও পানিতে ডুবে এ মৃত্যূর ঘটনা ঘটে।

সদর থানার ওসি মনসুর রহমান এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকার অঞ্জলি মালিথা, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর পূর্ণকলস এলাকার কিশোর নূর মেহাম্মদ (১১) এবং প্রতিবেশী আরাফাত (১১)।

নিহত অঞ্জলীর স্বজনদের দাবি, ওই নারী অনেক রাগী, একরোখা ধরণের। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া কলহ হলেই আত্মহত্যা করতে যেতেন। এরই ধারাবাহিকতায় গত ১০-১২ দিন যাবৎ স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব চলছিল।

মঙ্গলবার (১৯ মে) সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বজনরা তার মরদেহ দেখে খবর দিলে পুলিশ উদ্ধার করে।

অপরদিকে বড়াইগ্রামের রাজাপুর এলাকার দায়িত্বরত ইউপি মেম্বার বেলাল হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে
আরাফাত ও নূর মোহাম্মদ গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায়। ওই পুকুরে কলাগাছের ভেলায় ঘুরতে ঘুরতে গোসল করার এক পর্যায়ে দুইজনই পানিতে ডুবে যায়।

স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। নূর মেহাম্মদ ও আরাফাত ৪র্থ শ্রেণি শিক্ষার্থী।

ঈউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category