• বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপন চুক্তিতে রুশ সেনাদের ড্রোন প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে চীন পল্লবীতে শিশু রামিসা হত্যা: পালাতে স্বামীকে সহায়তা করেন স্ত্রী, জানাল পুলিশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা; অধিনায়ক রোনালদো সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার আকার বাড়ছে: নরসিংদী থেকে আলোচনায় ড. মঈন খান ও ইঞ্জিনিয়ার আশরাফ নাটোরে পৃথক ঘটনায় দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু আ.লীগ সরকারে আমলে আইটি সেক্টরে হাজার কোটি টাকা লুট হয়েছে -ড.মঈন খাঁন জামালপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যূ বিশ্বকাপ সম্প্রচারে ২০০ কোটি টাকা ব্যয় সত্ত্বে তৎপর সরকার

আ.লীগ সরকারে আমলে আইটি সেক্টরে হাজার কোটি টাকা লুট হয়েছে -ড.মঈন খাঁন

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নরসিংদী  প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন,বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি। তিনি (১৯ মে) মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন।
এ সময় মঈন খান আরও বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর।সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভুমি সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন,শুধু মুখরোচক কথা বললে হবে না দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাকীন মাশরুর খান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাত্রদলের আহবায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রধান অতিথি ড.আবদুল মঈন খান পবিত্র ঈদ-উল-আষহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য(চাল),শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category