• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দ্বিতীয়বারের মতো দেশসেরা গলাচিপা, চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক সমঝোতায় ফিরল সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক ফিরে এল স্বস্তি গলাচিপায় বন্ধ হলো মেধাবী ঝুমুরের বাল্যবিবাহ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ আটক

টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের

ইবি প্রতিনিধি : / ৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মাসে ৫০০ টাকার টিউশনি দিয়ে পথচলা শুরু করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নোমানের হাতেই গড়ে উঠেছে লাখ টাকার অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। নিজের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাওয়া নোমানের প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। তাঁর উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন আরও আটজন শিক্ষক।

আব্দুল্লাহ আল নোমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৌহারগ্রামে। বাবা শামছুল হক স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। সীমিত আয়ের পরিবারে বেড়ে ওঠা নোমানের শিক্ষাজীবনের শুরু থেকেই ছিল নানা প্রতিকূলতা।

২০১৫ সালে পরিবারের আর্থিক সংকট তীব্র হয়ে উঠলে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বাবার একার উপার্জনে সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ায় নিজের খরচ নিজেই জোগানোর সিদ্ধান্ত নেন নোমান। মাসে ৫০০ টাকার বিনিময়ে দুই শিক্ষার্থীকে পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় তাঁর উপার্জনের যাত্রা। এভাবে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে নিজের উপার্জনে পড়াশোনা চালিয়ে যান তিনি।

আট হাজার টাকা ঋণ করে আলিমে (এইচএসসি) ভর্তি হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি তিনি। পড়াশোনার পাশাপাশি জীবন চালিয়ে নিতে নানা প্রচেষ্টা অব্যাহত রাখেন।

তবে নোমানের জীবনে নতুন সম্ভাবনার সূচনা হয় করোনাকালে। মহামারির প্রভাবে প্রচলিত টিউশনির সুযোগ বন্ধ হয়ে গেলে বিকল্প আয়ের পথ খুঁজতে থাকেন তিনি। সেই চিন্তা থেকেই ২০২১ সালের শুরুর দিকে ফেসবুকে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ নামে ফেসবুক পেইজ খুলে অনলাইনভিত্তিক পাঠদান শুরু করেন নোমান। তাঁর লক্ষ্য ছিল দেশের বাইরে বসবাসরত প্রবাসী পরিবারগুলোর সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করা।

প্রতিষ্ঠানের শুরুতে প্রত্যাশিত সাড়া না পেলেও হাল ছাড়েননি নোমান। নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যান নিজের উদ্যোগকে এগিয়ে নিতে। ২০২২ সালের শেষ দিক থেকে ধীরে ধীরে শিক্ষার্থী বাড়তে শুরু করে। প্রবাসী পরিবারের শিশুদের অনলাইনে কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি পড়ানো শুরু করেন। ক্রমে তাঁর ব্যক্তিগত উদ্যোগটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নেয়।

বর্তমানে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’তে ৬০/৭০ জন শিক্ষার্থী আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠ নিচ্ছে। প্রতিষ্ঠানটিতে নোমানের অধীনে আরও আটজন শিক্ষক কাজ করছেন।

জানা যায়, প্রতিষ্ঠানটির মাসিক আয় লাখ টাকার অধিক। নিজের উদ্যোগকে কেন্দ্র করে তিনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।

এ বিষয়ে তার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক রাকিব হাসান বলেন, “তাদিলুল উম্মাহ একাডেমিতে শিক্ষক হিসেবে জয়েন করার পর আমার একটা ভালো কর্মসংস্থান হয়। এবং এইটার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো চলছি।”

আব্দুল্লাহ আল নোমান বলেন, “২০১৫ সালের পর পরিবারের পক্ষে পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়লে ৫০০ টাকার বিনিময়ে টিউশনি শুরু করি। তবে ২০২১ সালে করোনা মহামারির কারণে টিউশন বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প আয়ের পথ হিসেবে ‘তাহদিলুল উম্মাহ একাডেমি’ নামে ফেসবুক পেজ খুলে অনলাইন শিক্ষাদান শুরু করি। প্রথম দিকে ভালো সাড়া না পেলেও ধিরে ধিরে এটা উন্নত হয়। বর্তমানে আমার প্রতিষ্ঠানে বিদেশের প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আমিসহ মোট নয়জন শিক্ষক এ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটও রয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির পরিধি আরও বাড়িয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সন্তানদের কাছে বাংলা, আরবি, ইংরেজি ও গণিতসহ দেশের শিক্ষাক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশবাসী ও সরকারের সহযোগিতা এবং সবার দোয়া কামনা করেন তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category