• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি / ৮ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ মাতুব্বর বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে ইউসুফ মাতুব্বরের বন্দোবস্তকৃত জমি মাপতে গেলে চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের রুহুল আমীন হাওলাদার শতাধিক লোক নিয়ে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

এতে ওসমান খন্দকার (৭০), আক্কেল আলী প্যাদা (৮৫), বেলায়েত ফরাজী (৮৫), লোকমান সর্দার (৫০) ও ইউসুফ মাতুব্বর (৬০)সহ ১২ জন আহত হন। আহত ইউসুফ মাতুব্বর জানান, রুহুল আমীন হাওলাদারের লোকজন তাদের একটি ঘরের মধ্যে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ ব্যাপারে রুহুল আমীন হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category