• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

দুর্গাপূজার ২৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ২৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।

১৬ অক্টোবর (শুক্রবার) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ।

তিনি জানান, সীমান্তবর্তী ১ হাজার ৪২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বিজিবি। নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সেগুলোর সত্যতা যাচাই করার আহ্বান জানায় বিজিবি।

এদিকে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বিজিবি।

মাহবুব মোরশেদ বলেন, শশীদল সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাঁদের ফিরিয়ে আনা হবে।

এর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর বিএসএফের হাতে আটক হন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category