• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

ইউনাইটেড ডেস্ক / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া দুই বন্দি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

২৩ সেপ্টেম্বর (বুধবার) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশের (৩৮) মৃত্যু হয়।

কারারক্ষী আমিনুল ইসলাম জানান, মৃত ইফতেখার মাহমুদের বাবার নাম মাহবুব আলম, বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগে। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

কারারক্ষী মাসুম জানান, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন, বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। বুধবার রাতে হঠাৎ কারাগারে অচেতন হয়ে পড়েন তিনি। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category