Dhaka 9:11 am, Sunday, 19 April 2026
শিরোনাম :
আগের দামেই বিক্রি হচ্ছে সোনা, বাজুসের নতুন সমন্বয় কার্যকর রবিবার থেকে খুলছে সুপ্রিম কোর্ট, শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম ইরানের সুবিধাজনক অবস্থান নিয়ে ট্রাম্পের মন্তব্য, বাড়ছে উত্তেজনা তেল সংকটে বিশেষ সুবিধা: অগ্রাধিকার পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪ মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের অস্ট্রেলিয়া–জাপানের ৭ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ চুক্তি: আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী বাংলাদেশ একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ-মৃত্যু! উদ্বেগে যুক্তরাষ্ট্র

তেল সংকটে বিশেষ সুবিধা: অগ্রাধিকার পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা, জরুরি অগ্নিনির্বাপণ এবং কারাবন্দিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরে গত ১৫ এপ্রিল এ নির্দেশনা জারি করা হয়। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিন-রাত যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে নেওয়া এবং দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়।

একইভাবে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল এবং বিশেষ অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যন্ত জরুরি।

এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

আগের দামেই বিক্রি হচ্ছে সোনা, বাজুসের নতুন সমন্বয় কার্যকর

তেল সংকটে বিশেষ সুবিধা: অগ্রাধিকার পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী

Update Time : 03:22:22 pm, Saturday, 18 April 2026