• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সরকার নির্ধারিত নতুন বাসভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর কিছুক্ষণ আগেই বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আজই গেজেট হবে। গেজেট মানেই কার্যকর।’

তিনি জানান, নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা পর্যন্ত বাড়ার বিষয় ছিল। তবে বিভিন্ন দিক বিবেচনায় শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের দাম বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

রেলভাড়া প্রসঙ্গে তিনি বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশু বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category