• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা ঠিক ছিল না : আইনমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করে বলেছেন,  সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন।

আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের বিষয়ে ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত। তিনি যোগ করেন, আইন অঙ্গনে এখনো প্রাসঙ্গিক আব্দুর রাজ্জাক।

এসময় আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচনে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকা নিয়ে সমালোচনা করেন আইনমন্ত্রী।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, জামায়াতের ভিতরে অনেক রিফর্মেশন করার বিষয় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category