• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ইউনাইটেড ডেস্ক / ৫৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য, ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category