• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশার চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র আবির হোসেনের (৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আবির চর রমিজ মোহাম্মদীয়া হিফজুল কুরআন মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র এবং ভূঁয়ারয়ার হাট বড় বাড়ির আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, দুপর ১টার সময় মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে সড়কে একটা অটোরিকশা আবির হোসেনকে চাপ দেয়। এতে আবির মাথা ও বুকে জখম পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদ্রাসার শিক্ষক এইচএম মানজুরুল হাসান বলেন, ‘ছেলেটা নিয়মিত মাদ্রাসায় আসে। প্রতিদিনের মত আজকেও সে বাড়ি ফেরার পথে ঘাতক অটোরিক্সা তাকে সড়কে চাপা দেয়। এতে অটোরিকশার একটি চাকা তার পেটের ওপর দিয়ে উঠে যায় এবং মাথায় জখম হয়ে জ্ঞান হারালে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবিরের পরিবারকে কি জবাব দিবাে, সে ভাষা আমাদের নেই। এভাবে আবিরের মৃত্যু হবে আমাদের জানা ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category