রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। বর্তমানে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।