• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের বিরুদ্ধে উত্তর ইয়েমেনের একটি সংশোধনাগারে ভয়াবহ বিমান হামলা চালানোর অভিযোগ তুলেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৭ জন।

৭ সেপ্টেম্বর (সোমবার) সৌদি সীমান্তের কাছাকাছি আল-জউফ প্রদেশের একটি সংশোধনাগারে হয় এই হামলা। যার ভিডিও প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি।

হামলাটিতে বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে আরও ৭জন। ধসে গেছে কেন্দ্রটির মূল ভবন। ভেতরে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে।

সৌদি আরবের বিরুদ্ধে আল-জউফ এলাকায় হত্যাযজ্ঞ, নজরদারি ড্রোন উড়ানো ও সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে হুতি গোষ্ঠী। এছাড়াও, হাদরামৌত প্রদেশের সীমান্তে একটি চেকপোস্টে সামরিক সরঞ্জামবাহী সৌদির একটি ট্রাকে হামলা চালানোর দাবি করেছে তারা। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি আরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category