জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা স্থানান্তর করেছেন। নতুন ভোটার হিসেবে তিনি ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিম থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া টিম জানায়, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করা হয়। এ সময় সংশ্লিষ্ট সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
আবেদনটি পাওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে তা অনুমোদন করে। এর মধ্য দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা উত্তরা থেকে ঢাকা-৮ সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত হয়েছে।