• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী বছরে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা : ববি হাজ্জাজ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন: রিজভী দেশে চিকিৎসকের ঘাটতি ৫৮ হাজার: স্বাস্থ্যমন্ত্রী দুর্বৃত্তদের গুলিতে যাত্রাবাড়ীতে একজন নিহত গুম হওয়া ব্যক্তিদের নিরাপত্তা জরুরী: চিফ প্রসিকিউটর সকল ধর্মীয় উপাসনালয়ে কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার আ’লীগ নেতার গাড়িতে পাটওয়ারীর লংড্রাইভ: রাশেদ খাঁন হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের কাছে বাংলাদেশের হার

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন: রিজভী

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

‘বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন। এই দেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বলে সবাই আশা করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন অর্থনীতির ব্যবস্থাপক ছিলেন, যিনি টাকা পাচার বন্ধ করেছিলেন। সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।’

তিনি বলেন, বিগত ১৭ বছরে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাওয়ার যে সিন্ডিকেশন দেখেছি, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন টাকা লুটপাট, পাচারের কথা শুনিনি। এমনকি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সরকারের বাজেট ঘাটতি পুরন কথা শুনিনি।

অথচ পরবর্তী ১৭ বছরে ছিলো লুটপাটের বাজেট। গোটা দেশকে অর্থনৈতিক ভাবে ফাঁকা- স্থানীয় ভাষায় যাকে বলে ফোকলা করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।’

ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category