• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

লংমার্চে জ্বালানি অপচয় ছাড়া কোন লাভ নেই : আব্দুস সালাম

ইউনাইটেড ডেস্ক / ১৭ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই। বরং এই লংমার্চে তারা (১১ দলীয় ঐক্য) যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে সেটা শুধুই অপচয়, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। ক্ষমতায় বসেই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে।

তবে, মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। এজন্য বিএনপি সরকারকে বিরোধী দলের ধন্যবাদ দেয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category