• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :

জমকালো ঢাকা প্রিমিয়ার লিগ; অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ক্রীড়া ডেস্ক

এক পাশে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড, অন্য পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ। অতীতের আবেগ, জনপ্রিয়তা কিংবা লড়াইয়ের তেজ হারিয়ে গেছে। কিন্তু, দুই দল যখন মাঠে নামে, তখন কিছুটা হলেও উন্মাদনা তৈরি হয়। সেই প্রতিযোগিতার আয়োজন ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে সোমবার (৪ মে)।

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় পৃষ্ঠপোষক ওয়ালটন এবারের আসরের টাইটেল স্পন্সর। পাওয়ার্ড বাই স্পন্সর বসুন্ধরা সিমেন্ট। টুর্নামেন্টের কেতাবি নাম, “ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট।”

লিগ হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। ক্রিকেটাররা অলস সময় কাটাচ্ছিলেন ভরা মৌসুমে। ক্লাবগুলো বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলামের অধীনে খেলতে রাজি ছিল না। তামিম ইকবাল বোর্ডের দায়িত্ব নেওয়ার পর ঢাকা লিগ আয়োজনের চ্যালেঞ্জ নেয়। ক্লাবগুলোকে রাজি করিয়ে দেশের ক্রিকেটের একমাত্র ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে বোর্ড।

ঢাকা ও আশেপাশের ৬টি মাঠে ১২ দলের অংশগ্রহণে মোট ৬৬ ম্যাচের প্রতিযোগিতা শুরু হবে সোমবার। শেষ হবে ১১ জুন। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এবারের লিগ। থাকবে না সুপার লিগ। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ‌্যাম্পিয়ন। তলানির দুই দল নেমে যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক পুরনো। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের টানা ১৩ বছর স্পন্সর করেছে ওয়ালটন। প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের ১১ বছরের স্পন্সরও হয়েছে ওয়ালটন। এছাড়া, দেশে এবং দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ ক্রিকেটকে।

প্রথমবারের মতো বেশ কিছু উদ্যোগও নিয়েছে তামিমের নেতৃত্বাধীন বোর্ড। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে বিসিবি এবার ৬টি মাঠে খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা করবে। এছাড়াও এবারের লিগে থাকছে আইসিইউ অ‌্যাম্বুলেন্স। এছাড়াও দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) তৎপরতা ও বিভিন্ন নিয়ম-কানুন থাকবে বিপিএলের মতো করেই।

এতে বিসিবির কোষাগার থেকে প্রচুর অর্থ খরচ হলেও তামিম বিষয়গুলোকে দেখছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। তার মতে, এটা ক্রিকেটের জন‌্যই ইনভেস্টমেন্ট।

মাঠে ক্রিকেট ফিরছে। এর চেয়ে আনন্দের খবর আর নেই। সেই আনন্দ বাড়িয়ে দিয়েছ বোর্ড। ১২ দলের প্রায় ২০০ ক্রিকেটার আগামী ১১ জুন পর্যন্ত ব‌্যাট-বলের প্রতিযোগিতায় মাতবে। নতুন কয়েকটি উদ্যোগে এই আসর হয়ে উঠবে আকর্ষণীয়। জমকালো এই আয়োজন দেখা যাবে টি স্পোর্টস এবং টি স্পোর্টস ইউটিউব পেইজে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা