• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ কানাডার

আন্তর্জাতিক ডেস্ক / ৩০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যামপেন গত কাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

যে ৭০০ মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে, কানাডার বাজারে সেগুলোর সম্মিলিত মূল্য ২ হাজার কোটি ডলার। মঙ্গলবারের আগ পর্যন্ত এসব পণ্যের ওপর নির্ধারিত রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। সেই শুল্ককেই বৃদ্ধি করে ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবারের বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী বলেছেন, সম্প্রতি কানাডার ৫ শতাংশ পণ্যের ওপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, তার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ নিয়েছে অটোয়া।

“যুক্তরাষ্ট্র কানাডাকে নজিরবিহীন চ্যালেঞ্জ জানিয়েছে এবং কানাডা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করবে। আমার বিশ্বাস, কানাডীয়রা আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবে যে আমরা ঐক্যবদ্ধ। আমারা আমাদের প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ”,  মঙ্গলবারের বিবৃতিতে বলেছেন ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যামপেন।

উল্লেখ্য, দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউম প্রায় ৪০ হাজার কোটি ডলার। কানাডা থেকে বহু ধরনের পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। গত জুলাই মাসে কানাডার ৫ শতাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে এসব পণ্যের সম্মিলিত মূল্য ২ হাজার কোটি ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানান, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে রাজি হয়, সেক্ষেত্রে এই বর্ধিত শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

সেই অনুযায়ী চলতি আগস্ট মাসের ২০ তারিখে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারি প্রতিনিধিদের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি নিয়ে সংলাপ শুরু হয়, কিন্তু তিন দিন পর কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই সংলাপ, অটোয়া ফিরে আসেন কানাডার প্রতিনিধিরা।

সংলাপ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ২৩ আগস্ট মধ্যরাতেই কানাডার ৫ শতাংশ পণ্যের পর ৫০ শতাংশ শুল্ক পুনর্বহাল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনের এই পদক্ষেপের জবাব দিতে তিন দিন পর একই পথ অনুসরণ করল কানাডা।

ওয়াশিংটন ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর এক প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেছেন, “আপনি তখনই যুদ্ধের মধ্যে থাকবেন, যখন আপনি আক্রমণের শিকার হবেন। কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু করেছে এবং আমরা হামলার শিকার হয়েছি।”

সূত্র : এএফপি

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category