নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা ছাত্রদলের ৩৮৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিজস্ব পেডে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার (২ মে) অনুমোদনকৃত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
ইতোপূর্বে মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক, মাইন উদ্দিন ভূইয়াকে সিনিয়র সহসভাপতি, জোবায়ের আহমেদ তুষারকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সজীব ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। তবে বিগত ২০২৩ সালের ২৭ জানুয়ারির সেই কমিটি ঘোষণায় সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জেলা ছাত্রদলের একাংশের নেতা-কর্মী। তারা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভও করেছেন।
ওই সময়ে বিদায়ী আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাইন উদ্দিন ভূঁইয়ার দেওয়া এক বক্তব্যে বলেন, ‘অছাত্র, অব্যাহতিপ্রাপ্ত ও জেলা বিএনপির সদস্যদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এটি সরাসরি ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতনের নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করার অনুরোধ করছি। তা না হলে ছাত্রসমাজ এ কমিটিকে মানবে না। তারা আন্দোলন গড়ে তুলবে।’
সেই থেকে জেলা ছাত্রদলের একটি পক্ষ ওই কমিটির বিরুদ্ধাচারণ করে আন্দোলন নামে। তারা রাগে ক্ষোবে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় যা খায়রুল কবির খোকনের বাসভবন। কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তাতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে এক মোটরসাইকেল শোভাযাত্রায় সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল নামে এক সদস্য গুলিতে নিহত হয়। এ ঘটনায় পরবর্তীতে সাদেকের ভাই বাদী হয়ে খায়রুল কবির খোকন ও তার সহধর্মিনী শিরীন সুলতানাকে হুকুমের আসামি করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
দলীয় নেতাকর্মীদের রক্ত ঝরানো সেই আংশিক কমিটি অবশেষে তিন বছর তিন মাসের অধিক সময় পর পূর্ণাঙ্গতা পায়। কার্যত হিসাব করলে দেখা এই কমিটি ইতিমধ্যে মেয়াদকাল সম্পন্ন করেছে।
প্রকাশিত নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে একজন, সিনিয়র সহ সভাপতি একজন ও সহ সভাপতি রাখা হয় ৩৭ জনকে। সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয় ৪৭ জন। সহ সাধারণ সম্পাদক ১৯ জন, সহ সাংগঠনিক সম্পাদক ২৫ ও নির্বাহী সদস্য হিসেবে ২০৫ জনকে রাখা হয়। এছাড়া ১৫ টি সম্পাদক পদে বিপরীতে এক বা একাধিক সহ-সম্পাদক রাখা হয়। সবমিলিয়ে কমিটির আকার দাঁড়ায় ৩৮৬ জনে।
শিপ্র/শাহোরা/