• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

১১ বছরের শিশু ধর্ষণের শিকার, ১ ঘন্টায় আসামী আটক

খুলনা (শার্শা) প্রতিনিধি / ৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শার্শায় স্কুল পড়ুয়া ৩য় শ্রেণীর ছাত্রী প্রতিবেশি মকছেদ আলী কতৃক ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের ১ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আটক হয়েছে।

মামলার বিবরনে জানা যায়, শার্শার মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রি গত ১২ আগষ্ট বিকাল ৪টায় ক্লাস শেষে বাড়ীতে আসে। পরে সে আসামি মকছেদের বাড়ীর পাশে খেলতে যায়।

এ সময় ধর্ষক মকছেদ তাকে টাকা দেবার কথা বলে বাড়ীর পার্শবর্তী একটি মাছের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানেই ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ঐ ছাত্রী কান্নাকাটি শুরু করলে তার হাতে ২০টাকা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। বাড়ীতে এসে ভিকটিম কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশি এক খালার কাছে সব ঘটনা খুলে বলে। ঘটনা তার বাবা মা জানতে পেরে ১৯ আগষ্ট বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন।

পুলিশ জানায়, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এ দিন রাত ৩টায় শার্শা থানার মহিষা এলাকা হতে এজাহার নামীয় আসামি মহছেদ আলিকে আটক করে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category