দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ বুধবার সকালে বাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পত্তাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।
পরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আজ দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসনের নেতৃত্বে দিনাজপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন দলের নেতাকর্মীরা।