• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি: / ৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ওসমান গনি (৫০) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

বিজিবি জানায়, আটকের সময় ওসমান গনির শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন। মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, কয়েক দিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচার প্রতিরোধ এবং পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category