• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন হ্যান্ডবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ যেভাবে দেখবেন অনলাইনে ফুটবল বিশ্বকাপ খেলা রুপচর্চার ৭ প্রসাধনীতে কর ছাড় গণমুখী বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন ইরানে আজ রাতেই আরও বড় হামলার হুঁশিয়ারি, খারগ দ্বীপ নিয়ন্ত্রণেরও ইঙ্গিত ট্রাম্পের সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সাথে অন্য ভাতাও বাড়বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা

সালাহ-মারমুশদের নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা, চমক তরুণ হামজা

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। প্রত্যাশামতো দলটির নেতৃত্বে থাকছেন তারকা ফুটবলার মোহামেদ সালাহ। স্কোয়াডে জায়গা পেয়েছেন ইনফর্ম ফরোয়ার্ড ওমর মারমুশও।

তবে এবারের দলে সবচেয়ে বড় চমক তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ ফুটবলার।

কোচ হোসাম হাসানের ঘোষিত দলে জায়গা হয়নি মোস্তফা মোহামেদের। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় তাকে বিশ্বকাপ পরিকল্পনার বাইরে রাখা হয়েছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর। এরপর মূল আসরে তাদের প্রথম প্রতিপক্ষ বেলজিয়াম। এছাড়া গ্রুপপর্বে নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষেও খেলবে আফ্রিকার এই দলটি।

ঘোষিত ২৭ সদস্যের দল থেকে পরে একজনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

মিশরের আক্রমণভাগে এবার বড় ভরসা থাকবেন মোহামেদ সালাহ ও ওমর মারমুশ। দুজনই বর্তমানে ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category