• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক চাঁদা না পেয়ে বিএনপি নেতা দখলে নিলেন জামায়াত নেতার খেয়াঘাট গুলিস্তানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি; সাময়িক বরখাস্ত ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে : লেবার পার্টি ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় এক শিশু শালিস দরবারের নামে ধর্ষণের ঘটনা রফাদফার চেষ্টা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তরুণী কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা ঐশ্বরিয়ার ‘পটাকা’র পর ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে : লেবার পার্টি

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ এবং সারাদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত, জাতি-ধর্ম, বর্ন-গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি।

আজ (শনিবার) বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে কোনো মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নিবো।

লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য বাস্তবতা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তিনি হয়তো আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে উদ্ভূত জনমনের আকাঙ্ক্ষা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। প্রচলিত বিচারব্যবস্থা বহু ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি ক্রমেই জোরালো হয়েছে।

নেতৃদ্বয় বলেন, মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটছে। প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন, অথচ তাঁর দলের রংপুরের পীরগঞ্জের এক বিএনপির কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সী মেয়ে খোঁজেন। প্রধানমন্ত্রীকে বলব, এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করে জড়িতদের আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category