• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন হ্যান্ডবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ যেভাবে দেখবেন অনলাইনে ফুটবল বিশ্বকাপ খেলা রুপচর্চার ৭ প্রসাধনীতে কর ছাড় গণমুখী বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন ইরানে আজ রাতেই আরও বড় হামলার হুঁশিয়ারি, খারগ দ্বীপ নিয়ন্ত্রণেরও ইঙ্গিত ট্রাম্পের সরাইলে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সাথে অন্য ভাতাও বাড়বে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে ৫ হাজার টাকা ফ্ল্যাট-প্লটের প্রকৃত মূল্য জানানোর সুযোগ পাবে গ্রাহকরা

ফ্ল্যাট-প্লটের প্রকৃত মূল্য জানানোর সুযোগ পাবে গ্রাহকরা

ডেস্ক রিপোর্ট / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফ্ল্যাট ও প্লট কেনাবেচায় গোপন মূল্য এখন কর নথিতে প্রকাশের নতুন সুযোগ দিয়েছে এনবিআর । জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্থবিল অনুযায়ী, স্বেচ্ছায় প্রকৃত দাম দেখালে অতিরিক্ত প্রশ্নের মুখে পড়তে হবে না।

অর্থবিলে বলা হয়েছে, এই আইন বা বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন,কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে প্রদর্শিত ফ্ল্যাট–প্লটে বিনিয়োগ বা কেনায় প্রকৃত মূল্য দেখানোর সুযোগ পাবেন।এ জন্য কোনো প্রশ্ন করা হবে না।এ ক্ষেত্রে আগের কোনো ব্যাখ্যা বা যাচাই–বাছাইয়ের ঝামেলাও থাকবে না।
কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনার প্রকৃত মূল্য, দলিল মূল্য অপেক্ষা বেশি হলে তিনি ওই অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্যের ওপর ব্যক্তিশ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত কর হারে আয়কর পরিশোধ করবেন।এতে আয়কর নথিতে ওই ফ্ল্যাটের প্রকৃত দাম নির্ধারণ হয়ে যাবে।
কর নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে, দলিলমূল্যের চেয়ে বেশি প্রকৃত দাম থাকলে সেই অতিরিক্ত অংশের ওপর ব্যক্তিশ্রেণির নিয়মিত হারে আয়কর দিতে হবে। যেমন, কোনো ফ্ল্যাট দুই কোটি টাকায় কেনা হলেও দলিলে এক কোটি টাকা দেখানো থাকলে বাকি এক কোটি টাকার ওপর কর দিয়ে তা বৈধভাবে রিটার্নে যুক্ত করা যাবে।

কেউ কেউ অবৈধ পথে উপার্জিত কালোটাকাও বৈধ করতে পারেন। সেই সুযোগও সৃষ্টি হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।

আরও বলা হয়েছে, বিক্রয়ের ক্ষেত্রেও যদি প্রকৃত মূল্য দলিলের চেয়ে বেশি হয়, তবে অতিরিক্ত অংশের ওপর  মুনাফার কর প্রযোজ্য হবে।
তবে আগে থেকে কোনো তদন্ত বা কর–সংক্রান্ত কার্যক্রম শুরু হয়ে গেলে এই সুবিধা সীমিত হয়ে যাবে। সেক্ষেত্রে অপ্রদর্শিত অংশের ওপর করের ২০ শতাংশের বেশি আরোপ করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category