• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রেমের ভুলে কেয়া পায়েলের জীবনে ফারহানের ‘ডুব’

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদকে সামনে রেখে প্রেম, ভুল বোঝাবুঝি আর গ্রামবাংলার হাস্যরস নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ডুব’। নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী কেয়া পায়েল।

নাটকের গল্পে দেখা যায়, ঢাকায় ব্যবসা করা যুবক সাদ্দাম বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গ্রামে আসে। সেখানে গিয়ে শেফালি নামের এক তরুণীকে ভালো লেগে যায় তার। কিন্তু মনের কথা বলার সুযোগ না পেয়ে এক অদ্ভুত পরিকল্পনা করে সাদ্দাম। শেফালি যে পুকুরে গোসল করতে যায়, সেই পুকুরেই ডুব দেয় সে।

তবে ঘটনাক্রমে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। পানির নিচ থেকে উঠে এসে সাদ্দাম সামনে দেখতে পায় আলোকে। ঠিক তখনই মসজিদ থেকে ফেরা কয়েকজন গ্রামবাসী তাদের একসঙ্গে দেখে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ে। এরপর শুরু হয় গ্রাম্য সালিশ।

বিচারে আলো বারবার দাবি করলেও যে সে সাদ্দামকে চেনে না, সাদ্দাম কিন্তু তা অস্বীকার করে না। কারণ এরই মধ্যে শেফালির চেয়ে আলোকেই বেশি ভালো লেগে যায় তার। আর সেখান থেকেই তৈরি হয় একের পর এক মজার ঘটনা।

নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্যে তার সঙ্গে ছিলেন শাহজাহান সৌরভ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবিনা মিম ও নরেশ ভুঁইয়া।

সিএমভির ব্যানারে নির্মিত ‘ডুব’ আসন্ন ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category