• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের গাড়িতে রুশ ড্রোন হামলা, বাড়ছে নিরাপত্তাঝুঁকি বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : অধ্যাপক ড. আসিফ নজরুল ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের মধ্যরাতে জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আর নেই হামের টিকায় গাফিলতি: ড. ইউনূস ও নূরজাহান বেগমের বিচারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন হামের টিকা নিয়ে অবহেলায় চার শতাধিক শিশুর মৃত্যু, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ছাত্রফ্রন্টের

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : অধ্যাপক ড. আসিফ নজরুল

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তিনি ঢাবির ছাত্র ছিলেন কিনা। সে বিষয়টি পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন।

পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি।’

তিনি আরও লেখেন, ‘তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।’

ড. আসিফ নজরুল বলেন, ‘তখন দেশে এরশাদের প্রবল শাসন চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে এরশাদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের ঢাবিতে পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

সূত্র:বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category