jক্রীড়া ডেস্ক
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সেরা চার।
ঈদের রাতে ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে রোমাঞ্চকর জয় পেয়েছেন মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগের তিন ম্যাচে মালদ্বীপকে নিজেদের সামনে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। আজ তেমন কিছুই হওয়ার আভাস ছিল। কিন্তু মালদ্বীপের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জমে উঠে। তাতে ছড়ায় উত্তেজনা। শেষ পর্যন্ত স্নায়ু স্থির রেখে নিজেদের সেরা ফুটবলটা দিয়েই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল পায় বাংলাদেশ। কিক অফের পর প্রথম আক্রমণেই গোল করেন সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। এরপর বাংলাদেশের দুইটি আক্রমণ ফিরিয়ে দেয় বারপোস্ট। অবশেষে ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা।
প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। অন্তিম মুহূর্তে গোল কিপার মিলির ভুলে বাংলাদেশ গোল হজম করে। তার সামনে বল বাড়তি বাউন্স পায়। তাতেই স্কোর লাইন হয়ে যায় ২-১।
দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে বাংলাদেশ আবার গোল হজম করে। আফঈদার দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে আমিনাত ফাজলা বল জালে পাঠালে স্কোরলাইন হয় ২-২।
এরপর কেবল বাংলাদেশের গোলের অপেক্ষা। সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিংয়ে গড়বড় হচ্ছিল। ৬৪ মিনিটে সেই অপেক্ষা দূর করেন সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ আরেকটি গোল পায় ডিফেন্ডার কোহাতি কিসুকর হেডে।
এই জয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। ভারত প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল ১১ গোলে।
৩১ মে গ্রুপ–সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। সে ম্যাচ ড্র হলে গ্রুপ–সেরা হবে ভারত, বাংলাদেশ রানার্সআপ।
ইউনি/শাহোরা/