• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবপুরে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যায় বাল্কহেড চলাচল, গ্রেফতার ২ প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’ দোকানে ঢুকে ব্যবসায়িকে কুপিয়ে ও জবাই করে হত্যা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি রামিসা হত্যা মামলা বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

দোকানে ঢুকে ব্যবসায়িকে কুপিয়ে ও জবাই করে হত্যা

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও দাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোর নামে একটি দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। দোকানটিতে টাইলস, স্যানেটারি ও হার্ডওয়্যার মালামালের ব্যবসা করতেন তিনি। দোকান থেকে তাঁর বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের হাঁটাপথ।

নিহতের পরিবারের সদস্যরা বলছেন, সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। শনিবার রাত ১০টার পরও বাড়ি ফিরছিলেন না তিনি। মোবাইলে পরপর ফোন করেও তার সঙ্গে কথা বলা যাচ্ছিল না। তারা দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে ঢুকেই রফিকুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের খবর পেয়ে সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলাসহ শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ছোপ ছোপ রক্তে ভেসে যায় ঘটনাস্থল। রবিাবর (২৪ মে) সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রাতে টহল টিমের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে দেখতে পাই ব্যবসায়ী রফিকুলের রক্তাক্ত মরদেহ তার দোকানের গোডাউনে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রবিবার সকালে সিআইডি থেকে বিশেষ ক্রাইমসীন ইউনিট টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এরপর মর্গে গিয়েও আলামত সংগ্রহ করবে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category