• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু যশোরের ঝিকরগাছায় আহাজারি, এক দুর্ঘটনায় মা-ছেলে-মেয়েসহ নিহত ৫ মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, আন্দোলনের হুঁশিয়ারি  হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের ঈদ পুনর্মিলনী ফিনল্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ১৩৪ জন দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: সর্বমিত্র চাকমা অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

এছাড়া জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category