• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক চাঁদা না পেয়ে বিএনপি নেতা দখলে নিলেন জামায়াত নেতার খেয়াঘাট গুলিস্তানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি; সাময়িক বরখাস্ত ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে : লেবার পার্টি ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় এক শিশু শালিস দরবারের নামে ধর্ষণের ঘটনা রফাদফার চেষ্টা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তরুণী কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা ঐশ্বরিয়ার ‘পটাকা’র পর ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা ঐশ্বরিয়ার

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মা-মেয়েকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই নিশ্চিত হওয়া যায়, কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই রওনা হয়েছেন তারা।

গত কয়েকদিন ধরে বলিউডে আলোচনা চলছিল—এবার হয়তো কান উৎসবে দেখা যাবে না ঐশ্বরিয়াকে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিমানবন্দরে হাজির হন এই অভিনেত্রী।

বেশ কয়েক বছর ধরেই একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কান উৎসবে অংশ নিয়ে আসছেন ঐশ্বরিয়া। এবারও সেই ব্র্যান্ডের হয়েই তাকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এরই মধ্যে ওই ব্র্যান্ডের প্রচারণায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট–কেও দেখা গেছে।

মুম্বাই বিমানবন্দরে ঐশ্বরিয়াকে ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের ভিড় তৈরি হলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় এক ব্যক্তির পা থেকে চটি খুলে পড়ে যায়। ঘটনাটি দেখে ঐশ্বরিয়া থমকে দাঁড়িয়ে ইশারায় জানতে চান, চটিটি কার। পরে তিনি পাপারাজ্জিদের সাবধান হয়ে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এক ভক্ত ছবি তোলার অনুরোধ করলে হাসিমুখেই রাজি হন ঐশ্বরিয়া। ক্যামেরার সামনে পোজ দিয়ে সবার দিকে হাত নেড়ে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিনেত্রীর সৌজন্যবোধ ও নম্র আচরণের প্রশংসা করেছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, “ঐশ্বরিয়া ছাড়া কান উৎসব অসম্পূর্ণ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category