• সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের ঈদ পুনর্মিলনী ফিনল্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ১৩৪ জন দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: সর্বমিত্র চাকমা অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষ, সোমবার খুলছে অফিস

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ততায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সচিবালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী দিনের নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এদিকে ঈদের ছুটি শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সকাল সাড়ে ৯টার মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হলেও অনেকে কিছুটা দেরিতে অফিসে আসেন। কেউ কেউ গ্রামের বাড়ি থেকে সরাসরি কর্মস্থলে যোগ দেন।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হলেও অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে দিনের শুরুতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কম ছিল।

জনপ্রশাসন, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, গৃহায়ণ ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে উপস্থিতি থাকলেও অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীদের আনাগোনা তুলনামূলক কম দেখা গেছে।

এদিকে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে ব্যাংকগুলো খোলা থাকলেও প্রথম কর্মদিবসে গ্রাহক ও কর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category