• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

রামিসা হত্যার বিচারের দাবিতে জামায়াত মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মহিলা বিভাগ।

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১১ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বিচার চাই, বিচার চাই”, “হত্যার বিচার চাই”, “ফাঁসি চাই, ফাঁসি চাই” স্লোগানে প্রতিবাদ জানান। তারা রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, গত সাত দিনে দেশে একাধিক শিশু হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়।

সমাবেশে এক নারী নেত্রী বলেন, “আমরা সবাই মা। নিহত শিশুটির বাবা-মায়ের কষ্ট অনুভব করলে এমন নির্মম ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতেই হবে।”

বক্তারা আরও বলেন, শুধু মানববন্ধন বা প্রতিবাদে থেমে থাকলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং রাষ্ট্রের কাছে জবাবদিহিতা দাবি করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশেও তারা আহ্বান জানান, যেন এসব ঘটনার প্রকৃত সত্য তুলে ধরে বিচার নিশ্চিত করতে জনমত গড়ে তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category