• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যায় বাল্কহেড চলাচল, গ্রেফতার ২

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌ দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেড ও বালুভর্তি ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

রোববার (২৪ মে) বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের শম্ভুপুরা সংলগ্ন শীতলক্ষ্যা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি বাল্কহেড।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাণীদিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে ও বাল্কহেডচালক (সুকানি) শফিকুল ইসলাম এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আলম হোসেনের ছেলে আফজাল হোসেন।

নৌ পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে শীতলক্ষ্যা নদীতে সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেডটি চলাচল করছিল। পরে অভিযান চালিয়ে চালক ও গ্রিজারকে আটক করা হয়।

এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। নৌপথে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category