• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি আর্জেন্টিনার অভিজ্ঞ ফরোয়ার্ড পাওলো দিবালার। এমনকি ৫৫ সদস্যের প্রাথমিক দলেও রাখা হয়নি তাকে। বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এটি মূলত ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত।

স্কালোনির মতে, দিবালা এখনও একজন দুর্দান্ত ফুটবলার। তবে জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে অন্য তরুণ খেলোয়াড়রা নিজেদের জায়গা শক্ত করে নিয়েছেন। বিশেষ করে নিকো পাজদের মতো নতুন মুখেরা সুযোগ কাজে লাগিয়ে কোচের আস্থা অর্জন করেছেন।

৩২ বছর বয়সী দিবালার সাম্প্রতিক মৌসুমও ছিল চোট ও অস্ত্রোপচারের কারণে বাধাগ্রস্ত। যদিও মৌসুমের শেষদিকে ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি, তবুও বিশ্বকাপ দলে ফেরার জন্য তা যথেষ্ট হয়নি।

স্কালোনি বলেন, বর্তমান পারফরম্যান্সের পাশাপাশি ভবিষ্যতে দলকে কী দিতে পারবেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তাই কঠিন হলেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category