• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

তিন উইকেট হারিয়ে শান্ত-মুশফিকের জুটিতে টিকে আছে বাংলাদেশ

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সিলেট টেস্টে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে লড়াইয়ে টিকে আছে টাইগাররা।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান। শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত রয়েছেন।

ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় শূন্য রানে ফিরে যান মুহাম্মদ আব্বাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে।

এরপর অভিষেক হওয়া তানজিদ হাসান ও মুমিনুল হক দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া তানজিদ ৩৪ বলে ২৬ রান করে আউট হন। আর মুমিনুল হক ২২ রান করে খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

এদিকে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান হাসান আলী। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন তিনি।

বর্তমানে চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের জুটির দিকেই তাকিয়ে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category