• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

কুমিল্লায় পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা অতিক্রমকালে সড়কের দুই পাশে অবস্থান নেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানান। অনেককে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়।

দলীয় সূত্র জানায়, চাঁদপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে কুমিল্লা ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category