• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

মাদক সম্পৃক্ততার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ইউনাইটেড ডেস্ক / ৪২ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মাদক কারবারির সঙ্গে অনৈতিক লেনদেন ও যোগাযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রাতে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে পুলিশের কয়েকজন সদস্যের সাথে কথোপকথনের কল রেকর্ড এবং নিয়মিত অর্থ লেনদেনের নানা চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ বের হয়ে আসে।

মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযোগটি  গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বিভাগীয় প্রাথমিক তদন্তে অভিযুক্ত ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলল। যার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category