• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নতুন দায়িত্বে আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও কার্যকর করতে একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে পুনর্গঠিত কমিটি।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর আওতায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যক্রম পর্যালোচনা করবে। একই সঙ্গে এসব কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও কার্যকর করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে পুনর্গঠিত এ কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category