• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ঘন ঘন লোডশেডিং

ক্ষুব্ধ তাঁতশিল্পের মালিক-শ্রমিকরা রাস্তায়

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তাঁতকলের মালিক ও শ্রমিকেরা। এ সময় তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার (২৭ জুন) দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষীকোলা এলাকা থেকে তাঁতকলের মালিক ও শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে তাঁতকলের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় তাঁত বন্ধ রাখতে হচ্ছে। এতে তাঁতকলের মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং শ্রমিকদের কাজও কমে যাচ্ছে।

পূর্ব লক্ষীকোলা এলাকার তাঁতকলের মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে মো. মোত্তাকি বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের তাঁতকলের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সময়মতো অর্ডারের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। এতে মালিক-শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা দ্রুত লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, বিদ্যুতের সমস্যায় শুধু তাঁতকল নয়, সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভুইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নিজামুল ইসলাম বলেন, বিক্ষোভের সময় আমি অফিসে ছিলাম না। তবে বিক্ষোভকারী মালিক ও শ্রমিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। তাঁতকলের সংযোগ লাইনটি অনেক পুরোনো হওয়ায় অধিকাংশ সময় নানা ধরনের ত্রুটি দেখা দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায়।

বিক্ষোভকারীরা এ সময় ‘লোডশেডিং বন্ধ করতে হবে’, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।

ইউনি /শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category