• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

মারা গেছেন হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক

ইউনাইটেড ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি বলা হয় আব্দুস সাদেককে। সত্তর-আশির দশকে এক সঙ্গে ফুটবল, হকি দুটোই খেলেছেন। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক সাদেক। বাংলাদেশ হকি অধিনায়কের তালিকাতেও তার নাম প্রথমে। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের আর্মব্যান্ড ছিল সাদেকের হাতেই।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন আবদুস সাদেক।

আব্দুস সাদেকের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন: “আব্দুস সাদেকের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক অনন্য অভিভাবক ও প্রকৃত কিংবদন্তিকে হারাল। তিনি একাধারে ফুটবল ও হকি—দুই মাঠেই সমান দ্যুতি ছড়িয়েছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম হকি অধিনায়ক এবং ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে দেশের ক্রীড়া ইতিহাসের ভিত্তিমূলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবনের পর সংগঠক ও প্রশাসক হিসেবেও তিনি ছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category