• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে মন্ত্রিসভার অনুমোদন

বাণিজ্য ডেস্ক: / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক চলে বেলা ১টা পর্যন্ত। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বাজেট প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অর্থবিলে স্বাক্ষর করার পর আজ বেলা ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের জন্য এটি হবে জাতীয় সংসদে উপস্থাপিত প্রথম বাজেট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সংসদ কার্যকর না থাকায় উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারি ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর নির্দিষ্টকরণ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় এবং জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category