নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
Reporter Name
/ ৫
Time View
Update :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Share
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের নবাবগঞ্জে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৭০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকবাংলা মোড়, নিউ মার্কেট ও মহিলা কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন।
অভিযানকালে জনসাধারণের চলাচলের রাস্তায় দোকানপাট নির্মাণ করে ভোগান্তি সৃষ্টি পাশাপাশি মূল্য তালিকা না থাকায় একটি বেকারিকে ১০০০ হাজার টাকা তিনটি মুদিখানাকে ২ হাজার ৭০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ওষুধের দোকানকে ১ হাজার টাকা মোট ৪ হাজার ৭০০ টাকা টাকা জরিমানা করা হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন বলেন, চলাচলের রাস্তার জায়গা দখল করে জনাসাধরণের ভোগান্তি সৃষ্টি,মুদি দোকানে মূল্য তালিকা না রাখা ও মেয়াদ উর্ত্তিন ঔষধ রাখার দায়ে জরিমানা করা হয়েছে। এধরণের অনিয়ম ও ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যহত থাকবে।