• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা ৪যাত্রী আহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা শিশুসহ ৪ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুরুত্বর আহত হওয়ায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় সময় উপজেলার ধরন্দা( ফকিরপাড়া) এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। এতে আহত ব্যাক্তিরা হলেন, ইজিবাইক চালক বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে সামসুদ্দিন(৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল ও নবাবগঞ্জ উপজেলার ছোট তেতুলিয়া গ্রামের মোখলেছার ও তার স্ত্রী রেহেনা বেগম।

স্থানীয়রা জানান, আজকে বেলা আনুমানিক সময় বেলা ১২ টায় উপজেলার ফকিরপাড়া এলাকায় একটি ইজিবাইকে করে তারা বিরামপুরের দিকে যাচ্ছিলেন এমন সময় বিরামপুর থেকে একটি নসিমন ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমরে মুচড়ে যায় এবং কয়েকজন আহত হন । সাথে সাথে এলাকাবাসী তাদের গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার সাব্বির হোসেন বলেন, আহত অবস্থায় রুগিরা আসলে তাদের তৎক্ষানিক চিকিৎসা শেষে দুইজন গুরুত্বর অবস্থায় থাকায় তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বাদশা শামিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পলিশ পাঠানো হয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category