• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র মক্কা নগরীতে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

১৬ সেপ্টেম্বর (বুধবার) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যে কোনো ধরনের হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব।’

তিনি বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category