Dhaka 3:51 pm, Thursday, 23 April 2026
শিরোনাম :
চরমধুয়া স্বাস্থ্যকেন্দ্রই ‘অসুস্থ’: ডাক্তার নেই, অযত্নে পরিত্যক্ত ভবন লুটপাটের কবলে তেল সংকটে কৃষকের আহাজারি, ১৭ বছর পর ধান চাষেও অনিশ্চয়তা ৩৬-৭২ ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প বিদ্যুৎ সরবরাহে ধাক্কা: বন্ধ আদানির একটি ইউনিট সংসদের সম্মতি পেলে পুরনো সার ডিলার বাতিল, নতুন নিয়োগ—প্রধানমন্ত্রী তারেক রহমান নেতা বটে!!! শরণার্থীদের কণ্ঠস্বর হয়ে আবারও তাহসান ইউএনএইচসিআরে হরমুজ প্রণালিতে উত্তেজনা: হামলার পর দুই জাহাজ জব্দ করল ইরান ১০ বছর পর তনু হত্যা মামলায় গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে নরসিংদী থেকে বদলীর আদেশ স্বাস্থ্য বিভাগের সেই দূনীতিবাজ মনসুরের; সহকর্মীদের মাঝে স্বস্তির

১০ বছর পর তনু হত্যা মামলায় গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

দীর্ঘ এক দশক পর আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দীর্ঘদিন তদন্ত চললেও এতদিন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

চরমধুয়া স্বাস্থ্যকেন্দ্রই ‘অসুস্থ’: ডাক্তার নেই, অযত্নে পরিত্যক্ত ভবন লুটপাটের কবলে

১০ বছর পর তনু হত্যা মামলায় গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

Update Time : 01:00:20 pm, Wednesday, 22 April 2026