নরসিংদী প্রতিনিধি
নরসিংদী পৌর নির্বাচনকে সামনে রেখে চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সম্মানিত শিল্প মালিকদের সাথে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী খবিরুল ইসলাম বাবুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় শহরের চৌয়ালাস্থ টেক্সটাইল শিল্প মালিক সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত-বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি, নরসিংদী পৌরসভার পদে মনোনয়ন প্রত্যাশী খবিরুল ইসলাম বাবুল।
নরসিংদী চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ইরতাজুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি প্রচার সম্পাদক, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভূঁইয়া।
নরসিংদী চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. নান্নু আলী খাঁনের সঞ্চালনায় মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. মোজ্জামেল হক সরকার, শিল্প মালিক সমিতির সদস্য ইলিয়াস আলী, আব্দুল কুদ্দুস, শিল্প মালিক আমিনুল হক, ভূঁইয়া, রুস্তম আলী, আরমান আলী, মতিউর রহমান, প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে মত-বিনিময় সভা শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সদস্য আব্দুল কুদ্দুস।
শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছে তাদের সুবিধা ও অসুবিধা, ছিনতাইসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ২৪ এর ৫ আগস্টের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিল্প মালিকদের দু:সময়ে যে ভাবে এগিয়ে এসেছেন ঠিক তেমনই ভাবে আগামীদিনে তাদের পাশে থাকার আহবান জানান।
এসময় শিল্প মালিকরা বলে যেহেতু ৫ আগস্টের পর যে শিল্পাঞ্চলটি একটি কুচক্রি মহলে কূটকৌশলের কারণে ধ্বংস হয়ে যাবার কথা ছিল। কিন্তু খবিরুল ইসলাম বাবুল ও ইলিয়াছ আলী ভূঁইয়ার হস্তক্ষেপে সেটি এখন দেশের সর্ববৃহৎ বেসরকারি শিল্পাঞ্চল। তাই যারা তাদের দু:সময় তাদের পাশে থেকে আগামী পৌর নির্বাচনে সেই খবিরুল ইসলাম বাবুলে প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে বলে আশ্বাস প্রদান করে।
খবিরুল ইসলাম বাবুল তার বক্তব্যে শিল্প মালিকদের বলেন, যেকোনো প্রয়োজন এবং সংকটময় মুহুর্তে তাকে তাদের পাশে পাবে। তিনি চৌয়ালা শিল্প এলাকায় চুরি, রাহাজানি ও ছিনতাই বন্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিশেষ অতিথি ইলিয়াস আলী ভূঁইয়া শিল্প পুলিশের ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেন।
#
Reporter Name 






















