আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই পথ দিয়ে এখন সব বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননের যুদ্ধবিরতির সময় প্রণালিটি উন্মুক্ত রাখা হয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক থাকে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি এখন পুরোপুরি খোলা এবং বাণিজ্যের জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।
তিনি আরও বলেন, আলোচনার বেশিরভাগ বিষয় ইতিমধ্যে সমঝোতার পর্যায়ে পৌঁছেছে, তাই পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ হওয়া উচিত।
উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ছিল ইরানের অন্যতম প্রধান শর্ত। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১০ দিনের এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।
ইউনি/সাভূ/
Reporter Name 





















